৩০ ঘন্টায়ও খোঁজ মেলেনি কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মো. আলী তৌহিনের (১৫)। আজ বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়োজিতরা। লাইফগার্ড ও বিচ কর্মীরা সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, নাজিরারটেক পয়েন্ট, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তৌহিনের সন্ধান মেলেনি। ১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুরপাড়া এলাকার মো. হোসেনের ছেলে। এর আগে, গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে […]