বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যা আরও ঘনীভূত হতে পারে। অধিদপ্তরের বুলেটিনে আরও বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায়- ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে, ঢাকা, নেত্রকোণা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বাগেরহাট, যশোর এবং চুয়াডাঙ্গাসহ সিলেট বিভাগের ওপর […]