চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার চট্টগ্রামের আইনজীবীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২১ টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার (২৬ জানুয়ারি) দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্টসূত্র পূর্বকোণকে নিশ্চিত করেছে। ইতিমধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যৌথভাবে আইনজীবী ঐক্য পরিষদ নামে যৌথ প্যানেল ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ তাদের প্যানেল ঘোষণা করে প্রচারণায় নেমেছে। বাংলাদেশি […]