সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদনের সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা বলছে, এটি স্পষ্ট যে প্রতিবেদনটি বেশিরভাগ অনুমান এবং অপ্রমাণিত অভিযোগের উপর নির্ভর করে প্রনয়ণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘যেমন, রিপোর্টিং প্যাটার্নে কিছু অন্তর্নিহিত এবং চোখে পড়ার মত পক্ষপাতিত্ব বেশ স্পষ্ট।’ তিনি বলেন, ‘অভিযোগগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা (বেনামী উৎসসহ) থেকে নেওয়া হয়েছে যার মধ্যে অনেকগুলো মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাহায্যপুষ্ট।’ তিনি আক্ষেপ […]