আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে আসন্ন ভারত বিশ্বকাপের ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট- এই তিন দিন ট্রফি থাকবে ঢাকায়। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতেও। দেশের শীর্ষ এক দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার […]