লিওনেল মেসিকে আটকাতে কে না চায়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে দেশটির তান্ত্রিকরা। তাতেও রক্ষা পায়নি পেরু। প্রতিপক্ষের সকল কৌশলকে ব্যর্থ করে বল পায়ে ঠিকই জ্বলে উঠেন মেসি। তার ম্যাজিকেই পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি। পায়ের পেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি মেসির। যার অধিকাংশ ম্যাচেই টানা হার দেখেছে আমেরিকান ক্লাবটি। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচে […]