বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রিপন মণ্ডলের বিধ্বংসী বোলিংয়ের পর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নোয়াখালীকে ৬ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই হারের ফলে আসরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল নোয়াখালী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৯ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে নোয়াখালী। দলীয় ১৮ রানেই ওপেনার হাবিবুর রহমান সোহান (৫) বিদায় নেন। তিনে নামা সাব্বির হোসেনও (৬) থিতু হতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে মাজ সাদাকাত ১৯ বলে ২৫ রান করলেও ইনিংস বড় […]