বিশ্বকাপের ৩২তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে রান রেটে এগিয়ে থেকে স্বাগতিক ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলো প্রোটিয়ারা। এর আগে বুধবার (১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক ও রাসি ভ্যান ডার ডুসেনের জোড়া সেঞ্চুরি এবং ইনিংসের শেষ দিকে ডেভিড মিলারের তাণ্ডবে ব্লাকক্যাপসের সামনে ৩৫৭ রানের বড় লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে […]