চলতি বছর আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে সাতটিতেই। হার কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে। সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটা তাই ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। যেখানে ৯টি টি-টোয়েন্টি খেলেও কোনো জয় নেই বাংলাদেশের। অধরা সেই জয়ের খোঁজে নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সঙ্গী ছিল […]