আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা যেন প্রতিনিয়ত ফিকে হয়ে আসছে। আইসিসির কাছে বারবারই নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাও ভারতের মাটিতেই খেলতে যাওয়ার জন্য রাজি করাতে চায়। এরই মাঝে উভয়পক্ষের আলোচনায় গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিকল্প সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড ক্রিকেট। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি […]