তানজিদ হাসানের একার রান ৬২ বলে ৮৯। বাকি সবাই মিলে রান ৫৮ বলে ৫৭। বোলিংয়ে ধারহীন প্রায় সবাই। ফিল্ডিংয়ে ক্যাচ ছুটে গেল একের পর এক । সবকিছুর ফলাফল, আরেকটি পরাজয়। আগেই সিরিজ জিতে নেওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপকে বিশ্রাম দিয়েও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করে ছাড়ল বাংলাদেশকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশকে ৫ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।দেশের বাইরে প্রথমবার ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা। বাংলাদেশকেও হোয়াইটওয়াশ করল তারা প্রথমবার। দেশের মাঠে দ্বিতীয়বার ৩-০ ব্যবধানে হারল […]