ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গন এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স যখন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল, তখন তা কেবল প্রতীকী পদক্ষেপ নয়, বরং দীর্ঘস্থায়ী মানবিক বিপর্যয় ও ন্যায়ের প্রশ্নে এক ঐতিহাসিক মোড় ঘোরানো পদক্ষেপ বলতে হবে। ইতালিসহ বিভিন্ন দেশেও জনগণ রাজপথে নেমে সরকারের ওপর চাপ তৈরি করছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ও গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ তৈরি করেত। জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৫৪টি […]