বাংলাদেশে ২০২৪-২৫ সময়ে হাম (measles) টিকাদানে যে গ্যাপ তৈরি হয়েছে, তা এখন আর শুধুমাত্র একটি প্রশাসনিক দুর্বলতা নয়-এটি একটি নীরব কিন্তু গভীর জনস্বাস্থ্য বিপর্যয়ের ইঙ্গিত। একটি প্রতিরোধযোগ্য রোগের পুনরুত্থান আমাদের সামনে একাধিক কঠিন প্রশ্ন তুলে ধরছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো: এই দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া সংকট সম্পর্কে কেন আমরা সময়মতো সতর্ক হইনি? বাংলাদেশ অতীতে দেখেছে, একজন চিকিৎসকের সতর্কতা কীভাবে একটি জাতীয় সংকটকে উন্মোচিত করতে পারে। দূষিত প্যারাসিটামল সিরাপের ঘটনায় Dr. Shafiqul Islam Khan অস্বাভাবিক শিশুমৃত্যুর ধারা শনাক্ত […]