বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ঈদ উদযাপন নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করেন। বৃহস্পতিবার (২৯ জুন) মির্জা ফখরুল বলেছিলেন, ‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি’। ওবায়দুল কাদের বলেন, জনগণ আনন্দে থাকুক, নিরাপদে থাকুক সেটা তারা চায় না। জনগণ কষ্টে থাকুক, আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের […]