সাম্প্রতিক সময়ে নুর ও রেজা কিবরিয়ার বাহাস কৌতুক ছাড়া অন্য কোন কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ অ্যাট এ গ্ল্যান্স’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। গণঅধিকার পরিষদের দুই নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, রেজা কিবরিয়া ও নুরুল হক নুর কিছু কৌতুকের জন্ম দিয়েছেন। তাদের কোন জনভিত্তি নেই। তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা […]