রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার গেছেন মার্কিন প্রতিনিধি দল। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিমানে কক্সবাজার পৌঁছান তারা। প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। সকাল সাড়ে দশটার দিকে তারা উখিয়া বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ক্যাম্পে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রোহিঙ্গা শরণার্থীদের সাথে সরাসরি আলাপচারিতা ছাড়াও নিউট্রিশন […]