আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্ররা ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেটাকে ঘিরেই উত্তপ্ত অবস্থা তৈরি হয়। গণমাধ্যম ও সামাজিকযোগাযোগমাধ্যমে আমরা যে ছবি ও ভিডিও দেখতে পেলাম তাতে মনে হচ্ছে, পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা যদি চলতে থাকে এবং তা সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে জরুরি অবস্থা জারির দিকে চলে যেতে পারে সরকার। বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সময় সহিংসতার ঘটনা বলা যেতে পারে মোঘল ট্র্যাডিশন। বর্তমান বাংলাদেশে সেটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। প্রতিবার সিংহাসনে […]