প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি যদি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়, তাহলে তাদের সঙ্গে সংলাপ হবে। বুধবার (৫ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়কমন্ত্রী নাইজেল হাডলস্টন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায়, এ নিয়ে সংলাপ তাদের সঙ্গে হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে- এটা নিয়ে বিএনপির সঙ্গে […]