ভয়াবহ এই অবস্থা থেকে উত্তরণে ডেঙ্গু প্রতিরোধী টিকা দেয়ার কথা ভাবছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দ্রুতই ভ্যাকসিন ট্রায়াল শুরুর কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে যাথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ন্যাশনাল ইমিউনাইজেশনের টেকনিক্যাল মিটিংয়ে আমাদের ভ্যাকসিন বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে আরও একটি মিটিং আছে। আমরা চাইছি দ্রুততম সময়ে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে। এদিকে, রোগীর চাপে টালমাটাল দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো। এ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও […]