ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত থেকে আজ শনিবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ২৫ বিজিবির দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এদিকে ওসমান হাদির ওপর নৃশংস হামলা ও গুলিবিদ্ধ হওয়ার […]