দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ৩৫ মিনিট) জোহানসবার্গের ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল হোটেল রেডিসন ব্লু স্যান্ডটনে যান। এর আগে সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ ফ্লাইটে জোহানসবার্গের উদ্দেশে রওনা হন তিনি। দক্ষিণ আফ্রিকা ব্রিকসের এই […]