ডেকে নিয়ে প্রায় ২৪ ঘণ্টা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখার পর সাংবাদিক আনিস আলমগীরকে এবার পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আজ সোমবার গ্রেপ্তার দেখানোর পর বিকেলে তাঁকে সাত দিনের জন্য রিমান্ডে চেয়ে আবেদন করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানির পর অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলাম পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন। ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক জানান, রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষ শুনানি করে। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল […]