ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব-১১। পাশাপাশি অভিযানে হামলায় ব্যবহৃত পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ১১টার দিকে নরসিংদী তরুয়া বিল থেকে এসব উদ্ধার করে বলে জানান তারা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শিবপুর এলাকায়। সম্প্রতি তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্বরসংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত […]