আগামী ৫ অক্টোবর চট্টগ্রামের রোডমার্চ থেকে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। অপরদিকে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে রুখে দাঁড়াবে আওয়ামী লীগ। দুই প্রধান দলের এমনই পাল্টাপাল্টি ঘোষণায় সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, দেশের রাজনীতিতে ততই উত্তাপ ছড়াচ্ছে। মূলত চলতি অক্টোবর মাসেই নির্ধারিত হবে রাজনীতির সব রকমের ফয়সালা। নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিরোধীদলের আন্দোলন মোকাবেলায় পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে সরকারি দল আওয়ামী লীগ। অপরদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের […]