রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তাদের একজন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের নেতা ছিলেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর বাংলামোটর থেকে মগবাজারগামী রাস্তায় ফ্লাইওভারে ওঠার আগের সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলামের (৪০) গ্রামের বাড়ি পঞ্চগড়ে, ঢাকায় থাকতেন নিউ ইস্কাটনে। আর সৌভিক করিম (৪২) থাকতেন মগবাজারে, তার বাড়ি নোয়াখালীতে। তাদের মধ্যে আরিফ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদ নেতা ছিলেন। প্রকাশনা সংস্থা ইউপিএলের বিপণন […]