বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিত করা যুক্তরাষ্ট্র প্রশাসনের লক্ষ্য বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) ওয়াশিংটনে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সরকার সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। দৃশ্যমান সাফল্যও পেয়েছে। বাংলাদেশের এ অর্জনে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। এ বিষয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাফল্যকে মার্কিন প্রশাসন কীভাবে মূল্যায়ন করে। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এটা নিয়ে আমি একটু […]