কম্পিউটারের বোতাম চেপে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৬ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি […]