বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা ট্রেনে আগুন দিয়ে চার যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিলো, তারা নিঃসন্দেহে মানুষ নামের কলঙ্ক।’ তিনি মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করে বলেন, ‘মূলত চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কুটচাল কি না, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। একটি মহলের প্রশ্রয় ব্যতিরেকে এ ধরনের […]