দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ জানুয়ারি। নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন এ তথ্য। সেহেলী সাবরীন বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চত করেছে। সেগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলংকা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন। তিনি জানান, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) […]