দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি কর্মকর্তাদের ৫ থেকে ৮ জানুয়ারি তিন দিনের সরকারি ছুটি ঘোষণার একটি ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ এর উপসচিব সোনিয়া হাসানের স্বাক্ষর জাল করে ভুয়া প্রজ্ঞাপনটি ছড়ানো হয়েছে। ওই ভুয়া প্রজ্ঞাপনে সরকারি ছুটি অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান গণমাধ্যমকে বলেন, একটি ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সত্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৮ ডিসেম্বর […]