বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় আছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সর্বশেষ ক্রিকেটারদের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে ৫টি দাবির কথা উত্থাপন করা হয়েছে। উত্থাপিত দাবিতে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ, নারী ক্রিকেটে সুযোগ-সুবিধাসহ বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দেওয়ার বিষয়টি সমাধানের দাবিও করা হয় তাতে। সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাবো শর্ত একটাই, বিসিবি থেকে […]