ভোক্তাদের স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে মজুতবিরোধী অভিযান পরিচালনা করেছে খাদ্য মন্ত্রণালয়। অভিযানে অবৈধভাবে ধান-চাল মজুতের অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খাদ্য মন্ত্রণালয় জানায়, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলায় ৫টি আড়ৎ/পাইকারি দোকানসহ মোট ২৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাল ও ধানের অবৈধ মজুত থাকায় এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগের […]