ব্যাংকের পরিচালক হওয়ার ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদ গঠন এবং পরিচালকদের দায়িত্ব ও কর্তব্যসংক্রান্ত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা সকল ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা পরিপত্রে জানানো হয়েছে, ব্যাংকের পরিচালক হতে ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে। এর আগে এমন কোনো সীমা ছিল না। এতে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক-কোম্পানির পরিচালক পদে নিযুক্ত হওয়ার জন্য অন্তত ১০ বছরের ব্যবস্থাপনা বা […]