চট্টগ্রাম বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।   রবিবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।    প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, তাপস, নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুরের মামলায় ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আজ এ আবেদনের ওপর শুনানি হবে। পূর্বকোণ/পিআর 

১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৩৩:৩৪,