ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ইকরামুল হক টিটু। টেবিল ঘড়ি প্রতীকে তিনি এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। শনিবার (৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এতে টানা দ্বিতীয়বারের মতো জয়ের মুকুট পরলেন টিটু। নগরীর ৩৩টির ওয়ার্ডে ১২৮টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী টেবিল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ […]