আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব উন্নয়ন সংস্থ্যা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের সিএসআর কনক্লেভ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ঢাকার লে মেরিডিয়ান হোটেলে সফলভাবে এ বছরের সিএসআর কনক্লেভ ও ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে। এবারের অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের ফজিলত ও সামাজিক উন্নয়নের টেকসই ভবিষ্যত তৈরিতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দায়বদ্ধতার (সিএসআর) উপর জোর দেয়া হয়। অনুষ্ঠানে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট কোউহেই ওইয়া বিশেষ অতিথি হিসেবে ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর ইমরান কাদির অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০০ জন সুবিধাবঞ্চিতদের […]