দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (২ মে)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন চলবে মাত্র ছয় কার্যদিবস। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার অধিবেশনের প্রথম বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে মুলতবি হবে। রেওয়াজ অনুযায়ী সংসদের […]