একটি মহল সরকারের উন্নয়নকাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, এভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে জনগণের কাছ থেকে তাঁকে দূরে সরানো যাবে না। বৃহস্পতিবার রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। যে কাজগুলো আমরা করেছি, তার শুভ ফল দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করা হলেও জনগণের কাছ থেকে তো আমাকে দূরে সরাতে পারবেন […]