স্থগিত হওয়া ২০ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০২ জুন) এ বিষয়ে নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসকসহ রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান। নির্দেশনায় বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদের ৯ জুন অনুষ্ঠেয় ভোট নিয়ে ২০ উপজেলা পরিষদের নির্বাচনে আইন ও বিধি মোতাবেক নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। যে ২০ উপজেলায় ভোট হবে সেগুলো হলো, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, […]