ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুযোগ-সুবিধা এক জায়গায় নিয়ে আসার পরিকল্পনা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শিক্ষা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রবাসীদের নিয়েও নিজের নতুন ভাবনার কথা জানিয়েছেন তিনি। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ‘আমার ভাবনা বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ীদের সঙ্গে আলাপচারিতায় এ পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমান বলেন, বর্তমানে সরকারের অনেক প্রকল্প চালু থাকলেও সেগুলো সংগঠিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো এক জায়গায় নিয়ে আসা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি তৈরিকারক ও […]