ঈদুল আজহা ও গ্রীষ্মকাল মিলিয়ে মোট ২০ দিনের ছুটি শেষে বুধবার (৩ জুলাই) খুলছে প্রাথমিক স্কুল। এমন এক সময়ে স্কুল খুলছে যখন সারাদেশে মুষলধারে বৃষ্টি এবং সিলেটে বন্যা হচ্ছে। তবে এসব কারণে স্কুল খোলায় কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষাপঞ্জি হিসেবে মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত বন্ধ প্রাথমিক বিদ্যালয়। বুধবার (৩ জুলাই) যথারীতি ক্লাস শুরু হবে। শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি […]