কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। কবে নাগাদ এসব ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে গত ৭ দিন ধরে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কারফিউ শিথিলের সময়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার থেকে চলাচল করতে পারে বলে বুধবার জানিয়েছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর। […]