এবারের নির্বাচনকে লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার সঙ্গে তুলনা করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৭ জানুয়ারি) আগারগাঁওয়ের এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মোর্চা ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’–এর একটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘২০২৬ সালের নির্বাচনকে যদি রূপকভাবে বলি, তাহলে এটি অনেকটা লাইনচ্যুত একটি ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে এনে চালু করার মতো। ন্যূনতম মেরামত করে, কিছু যন্ত্রাংশ বদলে অন্তত গতি দেওয়ার […]