পাসপোর্ট হাতে পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৭ আগস্ট) দুপুরের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে তার নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গতকাল রাতে পাসপোর্টটি গ্রহণ করেন। জানা যায়, হাসিনা সরকারের […]