রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে সাতটি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার বিকাল ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া এ সভায় প্রথম ঘণ্টায় অংশ নেন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা। বর্তমানে ইসলামী আন্দোলনের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন চরমোনাই পীর রেজাউল করীম। তার সঙ্গে আছেন সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম, মহাসচিব ইউনুস আহমেদ, সিনিয়র যুগ্ম […]