জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ ছয়জনের ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পৃথক তিন হত্যা মামলায় রবিবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। গত ২৫ আগস্ট পুলিশের […]