সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন বলে মনে করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মতামত তুলে ধরেন। এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এই সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। […]