৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মতিউর, ছাগল মতিউরকে আজ ধরা হয়েছে। ধীরে ধীরে বাকি সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় আনসার ও ভিডিপি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেককে ধরা হয়েছে। প্রতিদিনই দুয়েকজনকে ধরা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের […]