চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখন আবেদনের মাধ্যমে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টারলিংকের কার্যক্রম শুরু হবে। রবিবার (৬ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে। এই সামিট স্টারলিংক ডিভাইস দিয়ে রান করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টারলিংক সার্ভিস প্রোভাইড করবে। সম্মেলনের লাইভ প্রোগ্রামগুলো স্টারলিংকের মাধ্যমে দেখানো হবে। […]

৬ এপ্রিল, ২০২৫ ১৯:৪৮