ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেছেন, যে শালারা লুটপাটপাট করে দলটাকে শেষ করলেন। অতিরঞ্জিত, অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন। তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা উঠে। তখন তারা বলে- এখন ঐক্যের সময়, এখন এগুলো […]